কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকান্ড ( ভিডিও সহ) - The News Lion

কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকান্ড ( ভিডিও সহ)





সৌম্য মজুমদার, কলকাতা ;  কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকান্ড। কাশীপুর ২ নম্বর টার্নার রোডে হরি ওম ট্রান্সপোর্টের গোডাউনে এই আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরে কেমিক্যাল এবং প্রথম ফ্লোরে রয়েছে প্ল্যাষ্টিকের গোডাউন রয়ে ভলে জানা গিয়েছে। দাহ্য পদার্থে আগুল লাগায় আগুনের মাত্রা ভয়াবহ আকার নিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।  অগ্নিকান্ডের খবর পেয়েই দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। ভয়াবহ অগ্নিকান্ডের জেরে শেষ খবর পাওয়া অব্ধি দাউদাউ করে আগুল জ্বলছে। কালো ঢোয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। 


স্থানীয় মানুষজনকে নিরাপদ দূরত্ব সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। অগ্নিকান্ডের জেরে ওই এলাকার রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 


জানা গিয়েছে,   ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চিতপুরের একটি কারখানা। ওই কারখানায় ব্যাগ ও প্লাস্টিকের সরঞ্জাম তৈরি করা হত। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল সূত্রে খবর। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। আগুন নেভাতে দমকলের বহু ইঞ্জিন ঘটনাস্থলে আসে।   দমকলের ১৫টি ইঞ্জিন ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে এমনটাই দমকলের প্রাথমিক তদন্তে অনুমান।



আজ ১১:৩০ নাগাদ হঠাৎ চিতপুরের একটি প্লাস্টিক ব্যাগ তৈরীর কারখানায় আগুন লেগে যায়। সেই সময় কারখানায় মহিলা ও পুরুষ কর্মীরা কারখানায় কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দারা আগুনের খবর পেয়ে সকলকে সুরক্ষিত দূরত্বে সরিয়ে নিয়ে যান। এরপর দমকলকে খবর দেওয়া হয় খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসে। 


দমকল কর্মীরা ছাদের দরজা এবং সমস্ত জানালা ভেঙে প্রথমে ধোঁয়া বের করে দেন প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যার জেরে দমকল কে এদিন বেশ ঝক্কি পোহাতে হয়। তবে তিন ঘণ্টার প্রচেষ্টায় ১৫টি দমকলের ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দমকল সূত্রে জানা গেছে ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট ছিল না।


ভিডিও 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.